গোধুলীর সোনালি অরুণ,
শুক্লপক্ষের রুপালি চাঁদ,
পাঠিয় দেব তোমার জন্যে।
ঘুঘু জোড়ার গুনগনানি,
কুকিলেরই কুহুতান;
রাখালের বাঁশির মনোরম সুরে
মন যে করে আনচান।
সুরেরটানে হাওয়ায় ভেসে আসবে তুমি নর্তকী সেজে,
অথবা সব সুরেরই মিলিত রুপে পাঠিয়ে দেব তোমার কাছে।
একটি পুকুরের দুটি পদ্ম,
ফিসফিসিয়ে 'আই লাভ ইউ' বলে,
হিজল গাছের নিচের ঝোপটি আজ
ভরে গেছে মুক্তো ফুলে।
শুভ্র ফুলেরই গাথা মালা,
পাঠিয়ে দেব তোমার জন্যে।
গোলাপের সবটুকু লাল,
এক পৃথিবীর সব সবুজ
নীল আকাশের পুরোটা নীল,
পাঠিয়ে দেব তোমার জন্যে।
পাতাল দেশের ঝিনুক-মুক্তো,
দীপ্যমান সন্ধ্যাতারা,
এনে দেব তোমার হাতে,
যদি একবার বলো পদ্মফুল দুটি 'যা বলে ছিল'।
শনিবার, ১০ মার্চ, ২০১৮
যদি একবার বলো
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
নির্বিকার
ভোরের সুর্যের ফিকফিকে হাসি রোদ হয়ে আসে,আমার গায়ে লাগে দুর্বাঘাসের স্বচ্ছ মুক্তো রাশি রাশি উড়ে যায় আকাশে রোদের উত্তাপে শালিকেরা সব ছুটে...
-
ভোরের সুর্যের ফিকফিকে হাসি রোদ হয়ে আসে,আমার গায়ে লাগে দুর্বাঘাসের স্বচ্ছ মুক্তো রাশি রাশি উড়ে যায় আকাশে রোদের উত্তাপে শালিকেরা সব ছুটে...
-
মনুষ্যত্ব কি বলে স্বার্থের জন্য ছুড়ি লাগাও নৈতিকতার গলে, মনুষ্যত্ব কি বলে চরিত্রহীন হও তুমি আধুনিকতার ছলে, মনুষ্যত্ব কি বলে হৃদয়টাকে ঘিরে ...
-
নিশার তিমিরে ছেয়ে যাচ্ছে আকাশ, বাতাসে গভীর রাতের গন্ধ, চির ঘুমে আচ্ছন্ন রুপালী চাদ, ঝিমিয়ে ঝিমিয়ে দুলে পড়ে তারকাগুলি যেন। মাতাল এই দুনিয়...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন