শাপলা থেকে আসে রক্তের গন্ধ,
সোহরাওয়ার্দী থেকে গোলাপের সুভাস।
রক্তের গন্ধে আমার শ্বাসনালী বন্ধ
গোলাপ যেন চরম উপহাস।
আমার শিরায় বহে চেতনার রক্ত,
হৃদয়ে বেয়াদবির ভয়;
তাই মুখ থাকিতেও হয়েছি মূক,
সরাসরি কিছু নাহি কয়।
বুলেটের ঠাঁ ঠাঁ শব্দ আজও শুনতে পাই,
শিওরে উঠি আমি বারবার।
কানে ধরার দৃশ্যও ভাসে কল্পনায়
ভবিষ্যতে ধরতে হবে কি আবার?
শহীদের রক্তস্রোত ফুসে উঠে যেন
করিতেছে ভীষণ চিৎকার
"আজিকার জন্যই কি দিয়েছিলাম প্রাণ?
সত্ত্বাকে বেচে দেওয়া কী দরকার!"
অতঃপর আর্তনাদে ক্লান্তি আসে
কেউ শুনেনা,শহীদেরা স্বর্গে ফিরে যায়,
চিরসুখে ঘুমিয়ে পড়ে আবার।
কিন্তু ঘুম আসে না আমার,
জেগে থেকে এপাশ ওপাশ করি,
উদাস মনে আকাশের দিকে চেয়ে থাকি
ইচ্ছে করে না এই পৃথিবীতে থাকবার।
রবিবার, ৪ নভেম্বর, ২০১৮
শাপলা থেকে আসে রক্তের গন্ধ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
নির্বিকার
ভোরের সুর্যের ফিকফিকে হাসি রোদ হয়ে আসে,আমার গায়ে লাগে দুর্বাঘাসের স্বচ্ছ মুক্তো রাশি রাশি উড়ে যায় আকাশে রোদের উত্তাপে শালিকেরা সব ছুটে...
-
ভোরের সুর্যের ফিকফিকে হাসি রোদ হয়ে আসে,আমার গায়ে লাগে দুর্বাঘাসের স্বচ্ছ মুক্তো রাশি রাশি উড়ে যায় আকাশে রোদের উত্তাপে শালিকেরা সব ছুটে...
-
মনুষ্যত্ব কি বলে স্বার্থের জন্য ছুড়ি লাগাও নৈতিকতার গলে, মনুষ্যত্ব কি বলে চরিত্রহীন হও তুমি আধুনিকতার ছলে, মনুষ্যত্ব কি বলে হৃদয়টাকে ঘিরে ...
-
নিশার তিমিরে ছেয়ে যাচ্ছে আকাশ, বাতাসে গভীর রাতের গন্ধ, চির ঘুমে আচ্ছন্ন রুপালী চাদ, ঝিমিয়ে ঝিমিয়ে দুলে পড়ে তারকাগুলি যেন। মাতাল এই দুনিয়...
খুব ভালো হয়েছে । ধন্যবাদ
উত্তরমুছুনI really enjoyed reading it.
উত্তরমুছুন